Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (১২ জুন) বাংলাদেশে আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও।

সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেনাপোল স্থানীয় প্রশাসনকে এই ভিআইপি মুভমেন্টের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত ১১ জুন এক জরুরি চিঠির মাধ্যমে বেনাপোল কাস্টমস হাউস, বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক বার্তা অনুযায়ী, নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব আগরওয়ালসহ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক দল ইতিমধ্যেই ঢাকা থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা বৃহস্পতিবার (১১ জুন) রাতে যশোরে অবস্থান করেছেন এবং আজ ১২ জুন সকালে বেনাপোল সীমান্তে উপস্থিত হয়ে নতুন হাইকমিশনার, তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।

সীমান্তের আনুষ্ঠানিকতা ও স্বাগত প্রক্রিয়া শেষ করে ভারতের নতুন হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং একই দিন (১২ জুন) বিকেলে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মনোনীত হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট ও তৎসংলগ্ন যশোর-ঢাকা মহাসড়কে পুলিশের বিশেষ এ্যাসকোর্টসহ নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:12 pm, Friday, 12 June 2026
69 Time View