Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

জামায়াতের দাবি: প্রস্তাবিত বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবং ঋণনির্ভর বাজেট বলে মন্তব্য করেছে। দলটির দাবি, এ বাজেট বাস্তবায়নে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে।

শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের পথে তিনটি বড় বাধা রয়েছে। এগুলো হলো গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। এসব কারণে বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, প্রস্তাবিত বাজেট ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। করের আওতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের কোনো কার্যকর রূপরেখা এ বাজেটে নেই বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, এ বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করতে পারে। রাজস্ব আহরণে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধি রপ্তানি আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

ব্যাংকিং খাতের প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীত সরকারের অনুসৃত নীতির ধারাবাহিকতাই বর্তমান সরকার বজায় রেখেছে। খাতটিতে চলমান অনিয়মের মধ্যে এই বাজেট পাস হলে দেশের অর্থনীতি আরও সংকটে পড়তে পারে বলে তিনি দাবি করেন। জনগণের ওপর ‘গণবিরোধী’ বাজেট চাপিয়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, জনকল্যাণ ও সুশাসনভিত্তিক বিকল্প রূপরেখা হিসেবে জামায়াত ইতোমধ্যে একটি ছায়া বাজেট উপস্থাপন করেছে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনীয় সংশোধন ছাড়া আগামী ৩০ জুন জাতীয় সংসদে এ বাজেট পাস করা উচিত হবে না।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:47 pm, Friday, 12 June 2026
63 Time View