Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমুখ। বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গোয়ালগ্রাম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবির ক্যাপশন: উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন উপজেলা প্রশাসন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:27 pm, Sunday, 21 February 2021
27 Time View