Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ৩৯ বছর বয়সী কামাল উদ্দিন, তার ৩৮ বছর বয়সী স্ত্রী আরজু এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে অ্যালিসিয়া। এ ঘটনায় পরিবারের ১৮ বছর বয়সী বড় ছেলে অয়ন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোমের কাসালোত্তি এলাকার অরেলিও জেলার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অয়নকে পলিক্লিনিকো জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার তদন্ত করছে রোম পুলিশ সদর দফতরের মোবাইল স্কোয়াডের হোমিসাইড শাখা। তদন্তকারীরা নিহত পরিবারের পরিচিতজন, প্রতিবেশী, স্বজন ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও নিহতদের মোবাইল ফোনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ঘটনাস্থলের দেয়ালে রক্তাক্ত হাতের ছাপ পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, নিহতরা পরিচিত কাউকে নিজেরাই বাসায় প্রবেশ করতে দিয়েছিলেন।

পুলিশ ও কারাবিনিয়েরি বাহিনী এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে, যিনি নিহত পরিবারের পরিচিত এবং তাদের স্বদেশি বলে জানা গেছে। তদন্তকারীদের সন্দেহ, ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় একটি সুপারমার্কেটে কর্মরত। একই সুপারমার্কেট চেইনে কাজ করেন আহত অয়নও।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে তদন্তকারীরা আর্থিক বিরোধসহ বিভিন্ন সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন। রোমের পাবলিক প্রসিকিউটরস অফিসের তত্ত্বাবধানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : ইল সোল ২৪ ওরে

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:46 pm, Saturday, 27 June 2026
69 Time View