Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিসরীয় রাষ্ট্রদূতের

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ ও মিসরের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে একটি যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। একই সঙ্গে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েরও প্রস্তাব দেন তিনি।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মিসরের রাষ্ট্রদূত এই প্রস্তাব দেন।

সাক্ষাৎকার শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, দ্বিপাক্ষিক এই বৈঠকে গণমাধ্যম ব্যবস্থাপনা, ভুলতথ্য ও অপতথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) মোকাবিলা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দুই দেশের গণমাধ্যম-সংক্রান্ত বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বলেন, “বাংলাদেশ ও মিসরের মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করতে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে অপতথ্য প্রতিরোধ করা যেমন জরুরি, ঠিক তেমনি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা ও গণমাধ্যম খাতের সার্বিক উন্নয়নে মিসরের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ আন্তরিকভাবে আগ্রহী।

দুই দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে এক সুতোয় বাঁধতে এই মিডিয়া ফোরাম ও সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:24 pm, Thursday, 9 July 2026
63 Time View