Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের: বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালি ইরানের অন্যতম প্রধান ‘প্রতিরোধের উপাদান’ এবং এটি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মহসেন রেজায়ি জানান, হরমুজ প্রণালি ইরানের জন্য একটি কৌশলগত প্রতিরোধক হিসেবে কাজ করে। ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় শক্তির ওপর ভর করেই দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনে চলার আহ্বান জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে চরম উত্তেজনা তৈরি হওয়ার জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী।

বিশ্বের অন্যতম প্রধান এই বাণিজ্যিক নৌপথটি বন্ধ করে দেওয়ার ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ার বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:30 pm, Sunday, 12 July 2026
66 Time View