Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ব্যস্ততম মনিহার চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের গণভোটের রায়কে দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং স্থানীয় শীর্ষ জামায়াত নেতা আব্দুল কাদের, জয়নাল আবেদীন, গোলাম মোরশেদ, ফজলুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি সুবিশাল গণমিছিল মনিহার চত্বর থেকে শুরু হয়ে যশোর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Saturday, 1 August 2026
52 Time View