Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

মাদক জীবন ধ্বংস করে, সুস্থ তরুণই দেশের শক্তি: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক
একটি উন্নত ভারত গড়ে তুলতে তরুণ সমাজকে সব ধরনের নেশা ও মাদকমুক্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২ আগস্ট) ভার্চুয়ালি ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত তরুণ শপথ অভিযান’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অনুষ্ঠানে মোদি সতর্ক করে দিয়ে বলেন, মাদক কিছু সময়ের জন্য ‘উন্মাদনা’ বা সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু পরিণামে তা একজন মানুষের পুরো কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

মোদি বলেন, উন্নত ভারত গড়তে হলে দেশের তরুণদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। তিনি আরও যোগ করেন, শত্রু দেশগুলো তরুণদের ধ্বংস করতে এবং তাদের সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়নে মাদক পাচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কারণ তারা জানে, তরুণরাই একটি দেশের মূল শক্তি ও ভবিষ্যৎ। সমাজ থেকে মাদকাসক্তদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মাদকাসক্তি কাটিয়ে মূলধারার জীবনে ফিরে আসেন, তারা প্রকৃতপক্ষে এক একজন ‘যোদ্ধা’। সমাজের উচিত তাদের ঘৃণা না করে সম্মান জানানো, আপন করে নেওয়া এবং জীবনের দ্বিতীয় সুযোগ তৈরি করে দেওয়া। নেশা মুক্ত যুব সমাজ কেবল একক কোনো ব্যক্তির সংগ্রাম নয়; এটি পরিবার, সমাজ এবং পুরো জাতির একটি সমন্বিত অঙ্গীকার।

রবিবার থেকে দেশজুড়ে শুরু হওয়া এই ‘নশা মুক্ত যুব সমাজ’ অভিযানটি টানা ১০০ সপ্তাহ ধরে চলবে। মোদি জানান, প্রতি রবিবার শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, ধ্যান, আধ্যাত্মিকতা ও সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হবে। এই ১০০টি রবিবার মাদকমুক্ত ভারত গড়ার পথে ১০০টি শক্তিশালী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা উল্লেখ করে তিনি জানান, দেশজুড়ে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেকর্ড পরিমাণ মাদক জব্দসহ গ্রেফতারের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের দৃঢ় অবস্থানেরই প্রমাণ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Sunday, 2 August 2026
52 Time View