Jashore , Saturday, 8 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা

স্বাধীন কন্ঠ ডেস্ক
ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরু হলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। বর্তমানে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউ মার্কেট থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

উল্লেখ্য, একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা

Update Time : 07:39 pm, Tuesday, 4 August 2026