Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে বার্তা ঢাকার

স্বাধীন কন্ঠ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত প্রত্যর্পণ করার আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এক সৌজন্য বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং হাইকমিশনারও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে বৈঠকের মূল আলোচনার একটি বড় অংশ ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারতের হাইকমিশনারকে অনুরোধ করেছি প্রত্যর্পণ প্রক্রিয়াটি দ্রুত (ত্বরান্বিত) করার জন্য। আশা করছি ভারত সরকার এতে ইতিবাচক সাড়া দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সন্দেহভাজন ঘাতকদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টিও জোর দিয়ে তুলে ধরা হয়। ভারত সরকার এ মামলার যেসব নথি চেয়েছিল, বাংলাদেশ তা ইতোমধ্যে সরবরাহ করেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে এই আসামীদের দ্রুত ফেরত দেওয়াকে বাংলাদেশ অত্যন্ত স্পর্শকাতর বিষয় বলে চিহ্নিত করেছে।

নয়াদিল্লিতে গত ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি ভারত বুঝতে পেরেছে বলে জানান ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিচার বিভাগের রায়কে পাশ কাটিয়ে বা অবমাননা করে বক্তব্য দেওয়া বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হানার শামিল। ভারত যেন বাংলাদেশের বিচার বিভাগ ও রাষ্ট্রীয় স্তম্ভগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, সেই প্রত্যাশার কথা দিল্লিকে জানানো হয়েছে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে না পারলেও, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের চেয়ারপারসন হিসেবে ভারতে আমন্ত্রণের কথা নিশ্চিত করা হয়। তবে সেই আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ায় গঙ্গার পানিবণ্টন চুক্তি বা অন্যান্য নদী ইস্যু নিয়ে নীতিগত আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:16 pm, Monday, 10 August 2026
43 Time View