Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সুষম সমাজ নিশ্চিত করার মূল দায়িত্ব রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর: বিএনপির ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে যশোরে ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় যশোর অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্ক (বিএনএন)-এর উদ্যোগে জয়তী সোসাইটির কনফারেন্স রুমে এ বৈঠকের আয়োজন করা হয়।

বিকশিত নারী নেটওয়ার্ক (বিএনএন) যশোর জেলার সভাপতি অধ্যাপক ফিরোজা বুলবুল কলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি কোনো দয়ার বিষয় নয়, এটি নারীর অধিকার। ঐক্যবদ্ধ না হলে আমাদের এই দাবি সর্বস্তরে পৌঁছাবে না। আমরা একটি সুষম সমাজ চাই, যা নিশ্চিত করার মূল দায়িত্ব রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সেক্রেটারি মো: আবু জাফর সিদ্দিকী এবং এনসিপি যশোর জেলার সভাপতি মো: নুরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি যশোর জেলার সভাপতি মো: জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি দীপংকর দাশ রতন, সুজন যশোর জেলার সভাপতি অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, সহসভাপতি অ্যাডভোকেট তাহমিদ আকাশ, মমতাজ আহসান, বীর মুক্তিযোদ্ধা ও মহিলা দলের জেলা সেক্রেটারি ফেরদৌসী বেগম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা সহ ঝিনাইদহ, কুষ্টিয়া ও চৌগাছার বিভিন্ন নারী নেতৃবৃন্দ।

গোলটেবিল বৈঠকে বক্তারা উল্লেখ করেন, নারীর রাজনৈতিক নেতৃত্ব ও অধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ জরুরি। ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের দাবি বাস্তবায়নে কেবল সংরক্ষিত আসনই নয়, বরং সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সাথে নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, পারিবারিক সহায়তা এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বুলবুল কলি আগামী নির্বাচনে যোগ্য নারী প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:26 pm, Saturday, 15 August 2026
58 Time View