Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন প্রযুক্তি চায় বাংলাদেশ: ড. মঈন খান

স্বাধীন কন্ঠ ডেস্ক
পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়লে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অংশীদারত্ব এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. মঈন খান বলেন, আমরা জনগণের সরকার এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং নগর ব্যবস্থাপনায় বর্জ্য নিষ্কাশন ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকারমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম সাধারণ মানুষের জীবনমানের সাথে সরাসরি সম্পর্কিত। এ খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:45 pm, Monday, 24 August 2026
53 Time View