Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

স্বাধীন কন্ঠ ডেস্ক
সীমান্ত সুরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) এবং সীমান্ত হত্যা সম্পূর্ণ বন্ধে বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজিবির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিজিবি মহাপরিচালক। তিনি বাহিনীর সার্বিক কার্যক্রমের অগ্রগতি এবং সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধির জন্য অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক নানা প্রযুক্তি সংযোজনের গৃহীত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান ও মাদকসহ যেকোনো অপতৎপরতা রোধে অতন্দ্রপ্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অপরিহার্য। সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিজিবির উদ্যোগের প্রশংসা করে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:20 pm, Monday, 31 August 2026
50 Time View