Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক

লক ডাউনকে উপেক্ষা করে কুষ্টিয়ায় ৫শ নেতাকর্মী নিয়ে ভুঁড়িভোজ ও সমাবেশ করলো ইউপি চেয়ারম্যান

কে এম শাহীন রেজা কুষ্টিয়া:- কুষ্টিয়া নিষেধাজ্ঞা অমান্য করে ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ভুঁড়িভোজ ও সমাবেশের আয়োজন করলো ইউপি চেয়ারম্যান। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কিতাব উদ্দিনের বাড়ির আঙিনায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে নৈশ্যভোজের আয়োজন করায়। সরকারি নির্দেশনা অমান্য করে শত শত লোকের জমায়েত ঘটিয়ে এমন সমাবেশ ও ভুঁড়িভোজকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বইছে নানা রকম আলোচনা সমালোচনার ঝড়। জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওমর আলী মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম খান, ব্যবসায়ী নূর আলম জিকু, আতাউল গণী, বাদশা আলম, বাবলু ঘোষসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ বিষয়টি জানতে জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে কুমারখালী থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যদি এমন সমাবেশ হয়ে থাকে তবে এটা ঠিক হয়নি। আর এই সমাবেশের ব্যাপারে আগে থেকে আমাদের জানা ছিলো না। আপনার কাছ থেকেই প্রথম জানলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:16 pm, Monday, 5 April 2021
33 Time View