Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

প্রেসক্লাব যশোর নির্বাচনে সভাপতি টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
যশোর প্রেসক্লাবে আনন্দঘন ও উদ্দীপনাময় পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম বিজয়ী হয়েছেন। শনিবার প্রেসক্লাব যশোরের কার্যালয়ে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট এবং জুয়েল মৃধা ২৯ ভোট পান।

ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

সদস্য পদের ৮ জন প্রার্থীর মধ্যে বিজয়ী ৬ জন হলেন— শহিদ জয় (৯৬ ভোট), রফিকুল ইসলাম (৯২ ভোট), গালিব হাসান পিল্টু (৮১ ভোট), মুর্শিদুল আজিম হিরু (৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)। এ পদে সফিক সায়ীদ ৫৪ ভোট এবং আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট পেয়ে পরাজিত হন।

এদিকে কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহিদ মনি।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান যশোরের সাংবাদিক সমাজ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:38 pm, Saturday, 19 September 2026
52 Time View