Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বিভিন্ন সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনার কোনও সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া। তাই এখানে অন্য কোনো দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ নেই।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী এক ডজনেরও বেশি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিমানবন্দর ও হোটেলের সামনে প্রবাসী বাংলাদেশিরা বিপুল উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নানা স্লোগান দেন। স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছান।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:58 pm, Tuesday, 22 September 2026
39 Time View