ঐতিহাসিক মুজিবনগর দিবস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাসুদ রানা মিশুক মেহেরপুর জেলা প্রতিনিধি// জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা।

শনিবার (১৭ এপ্রিল) সকালে মুজিবনগর স্মৃতি সৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মনসুর আলম খান। পরে শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। এছাড়াও সকাল ১১ টায় মুজিবনগর স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ স্থানীয় নেতা উপস্থিত ছিলেন।।