ঝিনাইদহে চুটলিয়া গ্রামে এক যুবক কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহে সদর উপজেলার চুটলিয়া গ্রামে এক যুবক কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সম্রাট। সে চুটলিয়া দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে।এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে চুটলিয়া দক্ষিণ পাড়ার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে বলে ধারনা অনেকের।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে নিহত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা সেখানে রয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এমন হত্যাকান্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।