এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খালেকুজ্জামান লাল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি// কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকায় এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে তাকে।বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক ফুলবাবু (১৯) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনয়িননের বালাডোবা গ্রামের মোঃ পাষান আলীর ছেলে।জানা যায়, শহরের পাশে ধরলা ব্রিজের পূর্ব পাড়ে প্রস্তাবতি শেখ রাসেল শিশু পার্কে রাতের অন্ধকারে তার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে তার গোঙানির শব্দ শুনে পথচারী ও স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।ধরলা ব্রিজ এলাকার বাসিন্দা আরফিুর ইসলাম বলেন, আমি নদী রক্ষাবাঁধের ওপর দিয়ে বাড়ি ফেরার পথে হটাৎ একজনের গোঙানির শব্দ ও বাঁচাও বাঁচাও শুনতে পাই। আমি ভয়ে দৌড়ে সামনে কয়েকজনকে দেখতে পাই এবং তাদের ঘটনাটি জানাই, পরে সবাই মিলে ওই যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের লোকজন ঘটনা অনুসন্ধানে কাজ করছে এবং আহত যুবক সুস্থ হলেই ঘটনার বিস্তারিত জানা যাবে।