Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১৫ই জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ

মানিক কুমার স্টাফ রিপোর্টার// আজ বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও সভা-সমাবেশ বন্ধ থাকবে। গণপরিবহন চলবে আগের নির্দেশনা অনুযায়ী। আর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে এখনো চলমান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:55 pm, Wednesday, 16 June 2021
25 Time View