কুষ্টিয়ার সীমান্তবর্তি দৌলতপুর থানায় চলছে তৃতীয় দিনের লক ডাউন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিশেষ প্রতিনিধি (কুষ্টিয়া): – কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় দিনের লকডাউন চলছে। তবে সাধারণ মানুষ মানছে না লকডাউন। চালু আছে অটো রিক্সা, ইজি বাইক, পাখি ভ্যান সহ সব ধরনের যানবাহন কোভিট-১৯ এর মাহামারী রোধে যে লকডাউন ঘোষনা করা হয়েছে তা মানতে নারাজ সাধারণ মানুষ, খোলা আছে দোকানপাট। যদিও ঘোষনা অনুযায়ী মুদি দোকান, ঔষধ, কাচামাল ও কৃষিপন্যের দোকান বাদে সব ধরনের দোকান পাট বন্ধ রাখার কথা উপেক্ষা করে খুলছে দোকান, বাজারে আসছে মানুষ। বাজার ঘুরে দেখা গেছে গুটি কয়েকটা দোকান বাদে খোলা আছে সব ধরনের দোকান। লকডাউনের মধ্যে সাধারণ দিনের মতোই চলছে বেচা-কেনা।