সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

সাংবাদিক ইউনিয়ন যশোরের ২০২৫ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। গতকাল সোমবার (সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৯ অক্টোবর সাংবাদিক ইউনিয়ন যশোরের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধিও জারি করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে।

 

নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

 

  • ৩ অক্টোবর: খসড়া ভোটার তালিকা প্রকাশ।
  • ৪ অক্টোবর: বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল ও নিষ্পত্তি।
  • ৫ অক্টোবর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
  • ৬ অক্টোবর: মনোনয়নপত্র বিক্রি শুরু।
  • ৭ অক্টোবর: মনোনয়নপত্র জমা ও বাছাই।
  • ৮ অক্টোবর: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
  • ৯ অক্টোবর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
  • ১৯ অক্টোবর (নির্বাচন): সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ। বেলা ৩টা থেকে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল তফসিল ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন এবং কাজী আশরাফুল আজাদ

সাংবাদিক ইউনিয়ন যশোরের এই নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।