Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// করোনা ভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।করোনা ভাইরাসের অতি সংক্রমণশীল ডেলটা ধরণ ঠেকাতে এই সুপারিশ দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮ তম সভায় এই সুপারিশ করা হয়।কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ টেলিফোনে ডিবিসি নিউজকে জানান, আঞ্চলিক লকডাউনে কাজ না হওয়ায় সারা দেশে শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছে। এসময় অফিস-আদালত সব বন্ধ থাকবে বলে এ সভার আলোচনায় সুপারিশ করা হয়।এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই সুপারিশ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে সম্পূর্ণ শাটডাউনের এই সুপারিশ বাস্তবায়ন করবে সরকার এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই শাটডাউন হবে আরও কঠোর।এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। যা গেলো দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:15 pm, Thursday, 24 June 2021
24 Time View