Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

কামচাটকা অঞ্চলে ১৬ আরোহী নিয়ে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক// রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা অঞ্চলে ১৬ আরোহী নিয়ে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি বলছে, এমআই-৮ মডেলের ওই হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া যাত্রীদের সবাই পর্যটক। বিমান বিধ্বস্ত হওয়ার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।কামচাটকা এলাকাটি মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন।স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই জীবিত আছেন। উদ্ধার অভিযান এখনও চলছে বলেও জানায় ওই সূত্রটি। রাশিয়ায় আকাশপথে হওয়া দুর্ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিত। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এর আগে গত জুলাই মাসে সেখানে একটি বিমান দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:32 am, Thursday, 12 August 2021
32 Time View