ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অজ্ঞাত (৩২) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামের দোলোখালি মাঠের রাস্তার সেতুর ওপর পড়ে থাকা এ মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করেছে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, সোমবার সকাল উপজেলার দোলোখালি মাঠে স্থানীয় কৃষকরা রাস্তার পাশে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।