Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

মানিক কুমার স্টাফ রিপোর্টার// পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

পরীক্ষামূলকভাবে ৪৬ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বোর্ডিং করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:07 pm, Wednesday, 22 September 2021
38 Time View