Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

লিমা খাতুন স্টাফ রিপোর্টার// হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। ফলে এসব যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র একাত্তরকে জানান, কি কারণে এই সমস্যা হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে এবিষয়ে বিটিআরসির কোন হাত নেই। ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ার কথা টুইটারেও প্রকাশ করছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, কুয়েত, ভারত ও ফিলিপিন্সের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়ছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আলাদা বার্তায় জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে তারা কাজ করছে। ইন্সটাগ্রামও একই ধরনের বার্তা দিয়েছে।

তবে কী কারণে এই বিপত্তি ঘটল, সে বিষয়ে কোনো ধারণা তারা দেয়নি। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ২৩ আগস্ট পাঁচ ঘণ্টার জন্য ডাউন ছিল এই সামাজিক যোগাযোগমাধ্যম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:13 am, Tuesday, 5 October 2021
31 Time View