জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ চলছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ছয়টা থেকে কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী বিভাগে সব ধরণের পরিবহণ বন্ধ রেখেছেন মালিক শ্রমিক সংগঠন।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও রাজধানীতেও চলছে না কোন গণপরিবহন। সকাল থেকেই বিভিন্ন সড়কে বাসের জন্য অপেক্ষা করেন যাত্রীরা। কিন্তু রাস্তায় নামেনি কোন বাস। সড়কে চলছে সিএনজি ও রিকশা। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বাস না পেয়ে পায়ে হেঁটেই বিভিন্ন কাজে যাচ্ছেন তারা। এদিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আজ পরীক্ষা চলায় ভোগান্তিতে পরেন পরীক্ষার্থীরা।

এদিকে বর্ধিত দামের সাথে চলমান ভাড়া সমন্বয় না করলে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছে সরকার। হুট করেই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ মানুষ ও পরিবহণ মালিক শ্রমিকরা।

এর আগে, ২০১৬ সালের ২৪শে এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম কমিয়ে পুনঃর্নির্ধারণ করা হয়েছিল। দেশের বাজারে এখন অকটেনের দাম ৮৯ টাকা লিটার।