Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ, হুকুমদাতা শেখ হাসিনা: প্রসিকিউশন

অনলাইন ডেস্ক:- জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। এসময় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।

জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে দু’হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী এ শিক্ষার্থী। এ দৃশ্যই মোড় ঘুরিয়ে দেয় আন্দোলনের। ক্ষোভে স্ফুলিঙ্গের মত জ্বলে ওঠে ছাত্র-জনতা।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ রায়সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হলেও আরও দু’মাস সময় চায় প্রসিকিউশন।

এর আগে, জুলাই-আগস্টে চালানো গণহত্যা এবং বিগত ১৬ বছরে গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এরমধ্যে ৩টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে প্রসিকিউশন টিম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:36 pm, Wednesday, 9 April 2025
20 Time View