Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

নিত্যপণ্যের পর এবার ভারতে বাড়ছে মোবাইল ফোনে কথা বলার খরচ

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- রান্নার গ্যাস, তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পর এবার ভারতে বাড়ছে মোবাইল ফোনে কথা বলার খরচও।

দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মোবাইল অপারেটর এয়ারটেলের কথা বলা ও ইন্টারনেট ডাটা পরিষেবার বিভিন্ন প্রিপেইড মাসুল শুক্রবার থেকে বাড়বে। এতে প্রায় একমাসের কথা বলার ন্যূনতম মাসুল ২৫ শতাংশ বেড়ে ৭৯ টাকা থেকে ৯৯ টাকা হচ্ছে। অন্যান্য মাসুল হার বাড়ছে ২০ থেকে ২১ শতাংশ। তবে ভোডাফোন, আইডিয়া ও রিলায়্যান্স জিয়ো তাদের মাসুল বাড়াবে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জে পি মরগ্যান, ব্যাঙ্ক অব আমেরিকার মতো উপদেষ্টা সংস্থাগুলো জানিয়েছে, একই সিদ্ধান্ত নিতে পারে বাকি অপারেটরগুলোও। বেশিরভাগ সাধারণ মানুষই প্রিপেইড সংযোগ ব্যবহার করায় এই সিদ্ধান্তে তাদের ভোগান্তি বাড়বে। তবে এয়ারটেলের দাবি, সেবার মান উন্নয়ন করে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতেই এই সিদ্ধান্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Tuesday, 23 November 2021
32 Time View