Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

তেলের দাম বাড়ায় মোটরসাইকেল বেচে ঘোড়া কিনলেন যুবক

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- সম্প্রতি বেড়েছে জ্বালানি তেলের দাম। খরচ বাঁচাতে তাই সাধের মোটরসাইকেল বিক্রি করে নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হিসেবে ঘোড়াকেই বেছে নিয়েছেন ভারতের এক যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার নামের ওই যুবক মোটরসাইকেল বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন।

ভারত সরকার পেট্রোল-ডিজেলের শুল্কে ছাড় দিলেও ভ্যাট না কমানোয় জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোরও বার্তা দিয়ে ঘোড়া কেনেন এই যুবক।

জানা যায়, অলোক প্রায় আট বছর কর্মসূত্রে সৌদি আরবে থাকতেন। করোনাকালে গত বছর ব্যান্ডেলের বাড়িতে ফিরে আসেন তিনি। তবে সৌদিতে থাকার সময় ঘোড়ায় চড়া শিখেছিলেন। সেটাই কাজে লাগালেন তিনি।

এদিকে অলোকের ঘোড়া কেনা দেখে স্থানীয়রাও এ ব্যাপারে উৎসাহী উঠে উঠছেন। অনেকেই তার কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে আসছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:20 pm, Friday, 26 November 2021
38 Time View