Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

দুই বোতল পানির জন্য গাড়িটি পুড়ে শেষ, রাস্তার মানুষ শুধু ছবি তুলছিল (ভিডিও)

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- রাজধানীর এয়ারপোর্ট রোডে চলন্ত গাড়িতে হঠাৎ ধোয়া, এরপর আগুন। গাড়িটি যখন দাউ দাউ করে জ্বলছিল তখন আশপাশের মানুষ ছবি তোলায় ব্যস্ত ছিল।

কেউ কেউ ভিডিও করছিল। কেউ আবার ফেসবুক লাইভে যান।অথচ মাত্র দুই বোতল পানি নিয়ে কেউ এগিয়ে এলে, গাড়িটি এভাবে পুড়ে শেষ হতো না।
ঘটনা বৃহস্পতিবার রাতের।

এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী গাড়ির মালিকের ভাই হিরণ খান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বৃহস্পতিবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডে এই জলন্ত গাড়িটি আমার মেজ ভাই মো. রায়হান আলী খানের।কোনোমতে প্রাণে বেঁচে আমাকে ফোন দিয়ে বলল, ‘ভাইরে দুই বোতল পানির জন্য আমার গাড়িটা পুড়ে শেষ…।

তিনি তার স্ট্যাটাসে জানান, গাড়িতে যখন ধোয়া বের হচ্ছিল তখন দরজা লক হয়ে যায়…। অনেক কষ্টে বাইরে বের হয়ে মানুষের কাছে পানির জন্য অনুরোধ করেন তার ভাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি।

বরং রাস্তার মানুষগুলো পানি না দিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল।

হিরণ খান হতাশা প্রকাশ করে বলেন, ‘হায়রে ভাইরাল দুনিয়ার ভাইরাল মানুষ। কবে যে দেখব, মৃত্যুযাত্রি নিজের মায়ের মুখে পানি না দিয়ে শেষ নিঃশ্বাসের ভিডিও ভাইরালে ব্যস্ত এক সন্তান…।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:43 pm, Friday, 10 December 2021
31 Time View