Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

নতুন উদ্ভাবন ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা!

নাটোরের বারনই নদী দিয়ে প্রায়ই নিজেদের আবিষ্কৃত বিশেষ নৌযান  নিয়ে এদিক-ওদিক ঘুরতে দেখা যাচ্ছে দুই যুবককে

মোতিন জেলা প্রতিনিধি (নাটোর):– নাটোরের নলডাঙ্গা উপজেলার বন্যার সময় চলাচলের জন্য ইঞ্জিন চালিত কলার গাছের ভেলা তৈরি করেছেন দুই যুবক। উপজেলার বারনই নদী দিয়ে প্রায়ই নিজেদের আবিষ্কৃত নৌযান নিয়ে দ্রুত গতিতে এদিক-ওদিক ঘুরতে দেখা যাচ্ছে ওই দুই যুবককে। 

বন্যার পানির মধ্যে অভিনব এই নৌযান চলতে দেখে উল্লাস প্রকাশ করছেন স্থানীয়রা। কেউ কেউ এটার নাম দিয়েছেন “ডিজিটাল ভেলা”।

যে দুই যুবক বন্যার সময় চলাচলের জন্য এই ভেলা তৈরি করেছেন তারা হলেন- সেন্টু মিয়া (২৪) ও রুস্তম আলী (২৬)। দু’জনই নলডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডেট হলুদঘর মহল্লার বাসিন্দা।

সেন্টু ও রুস্তম জানান, শ্যালো মেশিন দিয়ে নৌকা চলে। এই ভাবনা থেকে তাদের মাথায় আসে একইভাবে ইঞ্জিন চালিত কলার গাছের ভেলা তৈরির পরিকল্পনা। পরে কলা গাছের ভেলা তৈরি করে সেটার সাথে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন সংযুক্ত করে এই বিশেষ নৌযান তারা তৈরি করেন।

ভবিষ্যতে আরও বড় আকারের ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে বলেও জানান এই দুই তরুণ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:44 pm, Sunday, 26 July 2020
64 Time View