যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করার দায়ে স্বামী কার্তিক ঘোষকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।রোববার (১২ ডিসেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষনা করেন।

দন্ডিত আসামি কার্তিক কুমার ঘোষ তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের জন্য স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ছয়জনের নামে চার্জশীট দেয়। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী তাদের সাক্ষ্য দেন।

সাক্ষ্য গ্রহণ শেষে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামি কার্তিক ঘোষের উপস্থিতিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।