Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

ছেলের রক্তাক্ত শরীর দেখে পিতা মাটিতে লুটে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু

নুরুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি// পাবনার চাটমোহর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় শাহাদত হোসেন মন্ডল (৩২) নামের একজন গুরুতর আহত হলে সেই ছেলের রক্তাক্ত শরীর দেখে পিতা মোক্তার হোসেন (৭৫) মাটিতে লুটে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি সিদ্দিনগর পশ্চিমপাড়া মহল্লার মৃত বাছির মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মোক্তার মন্ডলের ছেলে শাহাদত মন্ডল ও জলিল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৩২) সম্পর্কে আপন চাচাতো ভাই। তারা দুইজন একসঙ্গে পুকুর ক্রয় করা এবং মাছের ব্যবসা করে আসছে। ব্যবসায়িক লেনদেন নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলে নুরুল ইসলাম বটি ও দা দিয়ে শাহাদত মন্ডলকে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে আহতের বাবা ঘটনাস্থলে গেলে ছেলের রক্তাক্ত শরীর দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।পরে আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার জানায়, মোক্তার হোসেন দীর্ঘদিন যাবত হৃদরোগ, ডায়াবেটিস সহ নানারোগে আক্রান্ত ছিলেন। তবে ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি চান তারা।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাদের চাচাতো ভাইদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটলে ছেলের রক্তাক্ত মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তবে সংঘর্ষের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:48 pm, Tuesday, 14 December 2021
63 Time View