দৌলতপুরে যৌতুকের দাবীতে হাত পা বেঁধে স্ত্রী পেটালেন পাষন্ড স্বামী সাদ্দাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: – কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির সিরাজনগর গ্রামের বেলতলিপাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের মেয়ে ববিতা খাতুন (২০) কে তার পাষন্ড স্বামী সাদ্দাম হোসেন যৌতুকের দাবীতে বে-ধড়ক ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, ববিতা খাতুনের সাথে মুসলিম সরিয়া মোতাবেক একই এলাকার শফিকুল মালিথার ছেলে সাদ্দাম হোসেনের বিবাহ সম্পন্ন হয় দু’ই মাস আগে। বিবাহের সময় ববিতার পরিবারের পক্ষ থেকে ৮০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই টাকা দু’মাস পার হয়ে গেলেও দিতে না পারার কারনে তাকে এই নির্যাতন করা হয়েছে বলে সুত্র জানায়।

অভিযোগে আরোও জানাযায়, ঘটনার দিন ২৯শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার সময় ববিতা সোবার ঘরে থাকাবস্থায় আচমকা যৌতুকের দাবীতে স্বামী সাদ্দাম সহ শশুর শফিকুল ও শাশুড়ী হেলেনা পেটাতে শুরু করেন। সেসময় ববিতা চিৎকার করবে বলে কাপড় দিয়ে মুখ, হাত, পা বেঁধে লাঠি দিয়ে মুখে, পিঠে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে বে-ধড়ক ভাবে পিটান তারা বলে অভিযোগে উল্লেখ্য আছে।

পরে ববিতার আত্মীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর aহাসপাতালে ভর্তি করেন। শারীরিকভাবে একটু সুস্থ্য হয়ে ববিতা নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় তার স্বামী সাদ্দাম শশুর শফিকুল ও শাশুড়ী হেলেনা খাতুন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বলেন, স্বামী কর্তৃক নির্যাতিতার অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।