Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সততা, কতব্যনিষ্ঠা, দক্ষতা ,শৃঙ্খলামূলক প্রশংসনীয় অবদানের জন্য শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ সম্মাননা পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান পুলিশের এএসআই মোঃ শামসুজ্জামান পিপিএম

নিজস্ব প্রতিবেদন// সততা, কতব্যনিষ্ঠা, দক্ষতা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যেমে প্রশংসনীয় অবদানের জন্য শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ সম্মাননা পুরস্কার পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার কৃতি সন্তান পুলিশের এএসআই/মোঃ শামসুজ্জামান পিপিএম।

শুদ্ধাচার পুরস্কার

কর্মক্ষেত্রে প্রশংসনীয় এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার কৃতি সন্তান শামসুজ্জামান পিপিএম ।

গত ২৪ জুন ২০২১ খ্রিঃ মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা/ইউনিটের মোট ৯৫ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীকে ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতি বছর প্রশংসনীয় এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুলিশ সদস্যদের এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

১০ জুলাই ২০২১ খ্রিঃ শনিবার রাজধানীর সেগুন বাগিচা রেঞ্জ ডিআইজির কার্যালয় হতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় এবং ডিআইজি, ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় শামসুজ্জামান পিপিএম কে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ সম্মাননা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।

এএসআই/শামসুজ্জামান পিপিএম কুষ্টিয়ার দৌলতপুর থানার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর/পাককোলা গ্রামের জনাব মোঃ আতাহার আলী এবং মোছাঃ হোসনেয়ারা বেগমের চার ছেলের মধ্যে সর্ব কনিষ্ট ছেলে। তার বড় ভাই মোঃ হাসানুজ্জামান সহকারী সুপার, পিপুলবাড়ীয়া আহসানিয়া দাখিল মাদ্রাসা, মেজ ভাই মোঃ আছাদ্জ্জুামান স্কুল শিক্ষক, বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং সেজ ভাই মোঃ আশরাফুল ইসলাম বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তে কর্মরত।

তিনি ১৯৯১ সালের ০১ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইউসুফপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ২০০৫ সালে এসএসসি, আমলা সরকারী কলেজ হতে বিজ্ঞান বিভাগে ২০০৭ সালে এইচএসসি, কুষ্টিয়া সরকারী কলেজ হতে ২০১৪ সালে বিএসসি এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ হতে রসায়ন বিজ্ঞান বিভাগে ২০১৬ সালে মার্স্টাস পাশ করেন।

তিনি ২০১১ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ পুলিশ বাহিনীতে (আর আর এফ খুলনায়) যোগদান করেন। এরপর বান্দরবান পার্র্বত্য জেলা, টাঙ্গাইল জেলা এবং বর্তমানে ফরিদপুর জেলায় কর্মরত আছেন।

উল্লেখ্য তিনি ২০১৮ সালে পুলিশ বাহিনীতে নিয়োজিত থেকে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যেমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

তার এই পুরস্কার প্রাপ্তিতে এলাকাবাসী গর্বিত। তিনি বর্তমানে পুলিশ সুপারের কার্যালয়, ফরিদপুরে কর্মরত রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:41 am, Sunday, 11 July 2021
45 Time View