Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ: বাড়ছে না ভাড়া

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// আগামী শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহণ। তবে বাড়ছে না ভাড়া।বুধবার বিআরটিএ ও পরিবহণ মালিকদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে, বিআরটিএর সিদ্ধান্ত মেনে নিলেও শতভাগ যাত্রী নেয়ার প্রস্তাব পরিবহণ মালিকদের। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বর্তমান ভাড়া অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহণ।

তবে পরিবহণ মালিকরা বলছেন, অর্ধেক আসনে যাত্রী পরিবহণ করা হলে বাসের সংকট সৃষ্টি হবে। যাত্রী পরিবহণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত পরির্বতনের দাবিও জানান বাস মালিকরা।গত বছর জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ২৮ শতাংশ বাড়ানো হয় গণপরিবহন ভাড়া।

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারি বিধিনিষেধ অনুযায়ী, আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ।

এছাড়া, ১৫ই জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেনও।প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ই জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।

সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।এর আগে করোনার সংক্রমণের শুরুতে ২০২০ সালের মার্চ মাস থেকে সকল ধরনের গণপরিবহণ বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।

তারপর ঐ বছরই জুন মাস থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে এমন শর্তে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা হয়। এসময় পরিবহন মালিক শ্রমিকদের ক্ষতির কথা চিন্তা করে ভাড়াও বাড়ানো হয় ৬০ শতাংশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:14 pm, Wednesday, 12 January 2022
46 Time View