Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, বহু আহত

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু যাত্রী।

এদের মধ্যে অনেকে মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির দোমোহনীতে বিকানের এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।

ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় আরও অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় ইতিমধ্যেই ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জলপাইগুড়ির জেলাপ্রশাসক এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।পাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা যায়। দুর্ঘটনার পর ট্রেনটির ৪-৫টি বগি একেবারে দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেনটির ইঞ্জিনের পর থেকে ১২টি বগি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৭টি বগি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জানা যায়, ওই ট্রেনটি ছাড়ার সময় তাতে প্রায় ৭০০ জন যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা ওঠা-নামা করেন।উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও স্থানীয়রা।

গ্যাস কাটার নিয়ে এসে বগি কেটে যাত্রীদের বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর অনেকে ট্রেনের জানালা দিয়ে বের হতে সক্ষম হন। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে একটি উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দলও। ইতিমধ্যেই আশপাশের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।প্রাথমিকভাবে আহত ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:35 pm, Thursday, 13 January 2022
25 Time View