গার্ড অব অনার ছাড়া বীর মুক্তিযোদ্ধাকে দাফনের তদন্ত চেয়ে রিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি// কিশোরগঞ্জের বাজিতপুরে বীর মুক্তিযোদ্ধা মোতালেব শিকদারকে গার্ড অব অনার ছাড়া দাফনের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্ট রিট আবেদন করা হয়েছে।

সেই সঙ্গে আইন অমান্য করে একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রাপ্ত সম্মান না দেয়া, কেন অবৈধ হবে না,সে বিষয়ে রুলও চাওয়া হয়েছে।মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। গেলো শুক্রবার রাত ৮টার দিকে বাজিতপুর পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদার মারা যান।

পরদিন সকালে জানাজা হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের কথা দুপুরে জানাজার ব্যবস্থা করা হয়। কিন্তু সে সময়ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এসি ল্যান্ড উপস্থিত না থাকায়, গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয় তাকে।

এ নিয়ে ক্ষোভ জানান এলাকাবাসী।রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, আইন অমান্য করে রাষ্ট্র বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানটুকু দেয়ার কথা, তা না দেয়া কেন অবৈধ হবেনা।

একটা তদন্ত কমেটি তৈরি করার কথা বলেছি যে কেন তারা গার্ড অব অনার দিতে পারলেন না।’তিনি আরও বলেন, ‘এখন যে কবর আছে সেখানে তার নামের জায়গাতে যেন সম্মানটুকু প্রদর্শন করা হয়।