দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতের মহরী চাঁন্দ মহাম্মদের দাফন সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র মহরী চাঁন্দ মহাম্মদের দাফন সম্পন্ন হয়েছে। চাঁন্দ মহাম্মদ দীর্ঘ ৩০ বছরের উর্দ্ধে আদালতের মহরী হিসেবে কাজ করেছেন।


অসুস্থ্যজনিত কারণে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান চাঁন্দ মহাম্মদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।


মঙ্গলবার (১লা জানুয়ারি) মথুরাপুর নিজ বাড়িতে বাদ যোজর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে তাকে নিয়ে স্মৃীতি চারন করেন তার সহকর্মীরা।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও নাতী নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।