Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৩

দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার (২রা ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ১০ গজ দূরে টেনে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকারে চালকসহ তিনজন পার্বতীপুর থেকে জয়হাটে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ১০-১৫ গজ দূরে টেনে নিয়ে যায়।

এতে ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হন। ওসি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:02 am, Wednesday, 2 February 2022
21 Time View