Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

কোভিড-১৯ একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুইই বেড়েছে

নিজস্ব প্রতিবেদন// ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনা শনাক্তের সংখ্যা এবং মৃত্যু দু’টিই বেড়েছে। প্রায় সাড়ে ৪৪ হাজার জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন।গেল একদিনে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২৭ জনে। এছাড়া সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে দাঁড়াল।সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩৮ জনের ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। মৃতদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।

আর চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫, খুলনা বিভাগে ৫, সিলেট বিভাগে ৩ জন, ময়মনসিংহে ২ জন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ জনের মৃত্যুর খবর জানান হয়। এছাড়া ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্তের কথা জানান হয়।

সে হিসাবে গতকালের তুলনায় করোনা শনাক্তের হার ও মৃত্যু দু’টিই বৃদ্ধি পেয়েছে।এদিকে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ৮৭০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫৯ হাজার ৯৮০ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ১৯০ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়।

কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:54 pm, Monday, 7 February 2022
46 Time View