ক্রিমিয়া থেকেও সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নেয়ার একদিন পর ক্রিমিয়া থেকেও সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে রুশ সেনাদের ফিরে আসার দৃশ্য।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সামরিক বাহিনীর মহড়া শেষ করায় ক্রিমিয়ার সব সেনাসদস্যকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

এছাড়া, মহড়ায় ব্যবহৃত ট্যাংক, সাঁজোয়া যান ও অস্ত্র ক্রাইমিয়া থেকে খুব দ্রুতই নিয়ে আসা হবে।মস্কোর দাবি, ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদের আবেদন ফিরিয়ে নেয়, সেজন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টির করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল তারা।

কিন্তু এই সেনা মোতায়েন করার ইস্যুতে রাশিয়ার সাথে ব্যাপক উত্তেজনা শুরু হয় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে। এক পক্ষের সেনা মোতায়েন ও অপর পক্ষের উত্তেজনায় রীতিমতো যুদ্ধাবস্থা দেখা দিয়েছিল, যা এখনও চলমান।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরইমাঝে বেশ কয়েকবার বলেছেন যে, তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরাষ্ট্রসমূহ পুতিনের এই আশ্বাসে একেবারেই আস্থা রাখতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যে কোনো সময় ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার সমূহ সম্ভাবনা এখনও রয়ে গেছে।এদিকে জাতিসংঘে নিয়োজিত রুশ উপদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, তিনি মনে করেন, পশ্চিমা নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন।

ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের নেতারা যে আশঙ্কা জানাচ্ছেন, তাকে অহেতুক উল্লেখ করে এমন পরামর্শ দেন তিনি।