Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর পুঠিয়ায় রুবেল হোসেন নামের এক আসামিকে ধরতে গিয়ে আসামি ও তার পরিবারের লোকেদের হামলায় আহত হয়েছেন পুঠিয়া থানার দুই উপপরিদর্শক।

পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আসামি রুবেলকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টার দিকে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, নারী সংক্রান্ত একটি মামলায় এক বছরের সাজা হয় দীর্ঘদিন ধরে পলাতক রুবেলের। গোপন সংবাদে আজ দুপুরে তার বাড়িতে যান পুঠিয়া থানার এসআই সেলিম রেজা ও রবিউল ইসলাম। বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তার মা, স্ত্রী ও ভাবী মিলে দুই এসআইয়ের ওপর হামলা করে।

অভিযুক্তদের মারধরে দুই কর্মকর্তা আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।ওসি আরও বলেন, পরে খবর পেয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হলেও তার পরিবারের অন্যান্য সদস্য ও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কোনো পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:56 pm, Tuesday, 13 June 2023
22 Time View