ওসমান চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা// চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় সাতকানিয়ার উত্তর কাঞ্চনার দুই ভাই জাহাঙ্গীর ও সায়েমকে কারাগারে পাঠিয়েছে আদালত।আজ বুধবার সকালে চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে আত্নসমর্পণ এরপর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
গত বছরের ২৩শে নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী সোহেলকে আটক করা হয়।পরে মামলটি সিআইডি নেয়ার পর তাকে রিমান্ডে নেয়া হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে দুই ভাই জাহাঙ্গীর, সায়েম ও হাটহাজারীর হাশেমের নাম।দুই ভাইয়ের বিরুদ্ধে রেয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক স্বর্ণ চোরাচালান ব্যবসার অভিযোগ রয়েছে।বিদেশে বসেই দুই ভাইয়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে দেশে স্বর্ণ চোরাচালান ব্যবসা।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থান করে বাংলাদেশে স্বর্ণের চোরাচালান নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেটটি। আন্তর্জাতিক ও দেশীয় চোরাচালান সিন্ডিকেট চক্র মাদক ও অস্ত্রের বিনিময় মূল্য পরিষদের মাধ্যম হিসেবে ব্যবহার করছে এসব স্বর্ণ।







