শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeঅপরাধঅনিয়ম৪০ বস্তা চাল উধাও, গ্রাম পুলিশ কারাগারে

৪০ বস্তা চাল উধাও, গ্রাম পুলিশ কারাগারে

নোয়াখালী জেলা প্রতিনিধি:- নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির বেহাত হওয়া ৪০ বস্তা চাল তিন দিনেও উদ্ধার হয়নি।

এ ঘটনায় ইউপি সচিবের দায়ের করা মামলায় গ্রাম পুলিশ মো. হারুনকে বুধবার পুলিশ গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার (২৫ এপ্রিল) সরকারি খাদ্যগুদাম থেকে বাটইয়া ইউনিয়নের দুস্থদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচির ৪২০ বস্তা চাল উত্তোলন করা হয়। রাতে চালের বস্তাগুলো ইউপি কার্যালয়ে রাখা হয়।

পরদিন দুস্থদের মাঝে চাল বিতণের সময় বস্তা কম দেখে সন্দেহ হলে গণনা করে ৪০ বস্তায় দুই টন চাল কম পাওয়া যায়।এ ঘটনায় গ্রাম পুলিশ মো. হারুনকে ফাঁসিয়ে দিয়ে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন নিজের অপরাধ আড়াল করছেন বলে অভিযোগ গ্রাম পুলিশ হারুনের পরিবারের। তবে, ইউপি চেয়ারম্যানের দাবি তিনি বা তার কোনো লোক চাল আত্মসাতের সঙ্গে জড়িত নয় ।

এ ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর মামুন জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সচিবের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়