শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি

যশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের উদ্যোগে ‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে এ র‍্যালি যশোর জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা প্ল্যাকার্ড ও স্লোগান বহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ এম ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা রোভারের সম্পাদক মো. আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. হিয়ালে ইসলাম, মো. ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রোভার সদস্যরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অর্থ আওয়ার’ একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। তারা জানান, এ কর্মসূচির অংশ হিসেবে রোববার( ২৮ মার্চ) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু এক ঘণ্টা নয়, প্রতিদিনই আমাদের সচেতন হতে হবে। গাছ লাগানো, শক্তির অপচয় রোধ, প্লাস্টিক ব্যবহার কমানো এবং বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘অর্থ আওয়ার-২০২৬’ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়