শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeঅর্থনীতিঈদে ব্যাংক খোলা রাখা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত

ঈদে ব্যাংক খোলা রাখা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার// ঈদুল ফিতরে লম্বা ছুটি পড়ে যাওয়ায় শনিবার সারা দেশে ব্যাংক খোলা থাকছে। পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকদের বেতনভাতা দেওয়ার সুবিধার্থে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু জায়গায় ব্যাংক খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে।পরিপ্রেক্ষিতে সবার সুবিধার্থে ৩০শে এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারা দেশে ‘সীমিত পরিসরে’ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।এর আগে ২৯শে এপ্রিল শুক্রবার এবং ৩০শে এপ্রিল শনিবার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার নতুন সার্কুলারে শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হল।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়