শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeঅপরাধমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহত

মণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর পৌরসভার সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইফতেখার আলম অভি ও সাব্বির হোসেন। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে গত পরশু ছাত্রদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পৌরসভার সামনে অবস্থান করছিলেন অভি ও সাব্বির। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুইজনই গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসপাতালে ছুটে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মণিরামপুর থানার ওসি বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়